সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সু-খবর দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি

অনলাইন ডেস্ক :

ক্যারিয়ার জুড়েই চোটের সঙ্গে বসবাস মাশরাফি বিন মুর্তজার। চোটাঘাত, অস্ত্রোপচার, রিহ্যাব তার ক্যারিয়ারের বড় সঙ্গী। চোট জর্জর ক্যারিয়ারে দুই হাঁটুতে সাত বার অস্ত্রোপচার করাতে হয়েছিল। কোমরের ইনজুরির কারণে বিপিএলে সব ম্যাচ খেলতে পারেননি তিনি। মার্চের শুরুতে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার আগে মাশরাফি বলেছিলেন, অষ্টম বার অস্ত্রোপচার করাতে হবে। পরিবারসহ ভারতে গিয়ে রবিবার অবশ্য সুখবরই দিলেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। অষ্টম অস্ত্রোপচার লাগছে না তার। গত কয়েক দিন ভারতের চেন্নাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নেওয়ার পর ফেসবুকে এ তথ্য জানিয়েছেন মাশরাফি। এখন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে ফিরতে প্রস্তুত নড়াইল এক্সপ্রেস। চিকিৎসকদের সঙ্গে ছবি পোস্ট করে মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘শেষ তিনটা দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার এবং ফিজিওর সঙ্গে সময় দিয়ে অবশেষে আট নাম্বার সার্জারি থেকে বিরত থাকলাম। হয়তো পরে কোনো একসময় দেখা যাবে। আবারও সেই রিহ্যাব শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানেন। আপাতত মাঠে ডাকছে (ডিপিএল)। বাকিটা আল্লাহ ভরসা। লিজেন্ডস অফ রূপগঞ্জ, ইনশাল্লাহ মাঠে দেখা হবে।’