সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সাকিবকে নিয়ে বিতর্কের ইতি চান বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক :

নিজের সিদ্ধান্তে বড়োসড়ো পরিবর্তন তথা ইউটার্ন হয়েছে সাকিবের। মানসিক অবসাদ ভুলে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। তবে পুরো ঘটনাপ্রবাহে তৈরি হওয়া বিতর্কের ইতি টানতে বলেছেন বিসিবি সভাপতি। মানসিকভাবে বিপর্যস্ত সাকিবের পাশে থাকতেও সবার প্রতি আহ্বান জানান তিনি। শনিবার সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, ‘আমি চাচ্ছি এই বিতর্কের এখানেই অবসান হোক। ও সব ফরম্যাট খেলতে চায় এবং বোর্ড এটা গ্রহণ করেছে। এখানে থাকাই ভালো।’ দুবাই থেকে ফিরে বোর্ড সভাপতিকে সাকিব বলেছেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। সেই তথ্য তুলে ধরে পাপন বলেন, ‘পরশু গত বৃহস্পতিবার এসে আমাকে ও যে জিনিসটা বলেছে ও মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের সবারই কোনো না কোনো সময় এরকম হয়। মানুষ মেন্টালি ডিস্টার্বড থাকতেই পারে। যেকোনো মানুষেরই এমন জিনিস থাকতে পারে, যেটা কেউ জানেই না। ও মানসিকভাবে একটু বিপর্যস্ত। এজন্য সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হচ্ছে। সে নিজেই তো স্বীকার করেছে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল। এটা যখন বলেছে এরপর তো আর কোনো কথা নেই।’ তবে এই সময়ে বাঁহাতি এ অলরাউন্ডারকে সমর্থনের আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘এই সময়টায় আমাদের সবার সাকিবকে সাপোর্ট দেওয়া উচিত। ওর সঙ্গে থাকা উচিত, মানসিকভাবে শক্তি জোগানো উচিত। যেসব আলোচনা, টকশো হচ্ছে, আসলে এগুলো কারো জন্যই ভালো না। আমরা সবসময় ওদের পাশে আছি এবং সামনেও থাকবো।’ দুবাই থেকে ফিরে খেলার কথা জানালেও সাকিবকে কয়েক দফা ভাবনার সময় দিয়েছেন পাপন। সব পেরিয়ে গত শনিবার এসেছে চূড়ান্ত ঘোষণা। দক্ষিণ আফ্রিকা গিয়ে ওয়ানডে দলের প্রথম অনুশীলনে থাকতে পারেন তিনি। ১৫ মার্চ প্রস্তুতি ম্যাচেও অংশ নেবেন তিনি। সাকিবের অন্তভুর্ক্তিতে দলের স্পিরিট বাড়বে মনে করেন বিসিবি সভাপতি।