সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এশিয়া কাপের শেষ ষোলোতে বাংলাদেশের চার আর্চার

অনলাইন ডেস্ক :

বাছাইপর্বে ছেলেদের রিকার্ভ ইভেন্টে দারুণ প্রতিযোগীতা করেছিলেন বাংলাদেশের চার তিরন্দাজ। এলিমিনেশন রাউন্ডে আসতেই বাদ পড়ে গেলেন দুজন। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং স্টেজ- ১ টুর্নামেন্টের শেষ ষোলোতে অবশ্য জায়গা করে নিয়েছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। ফিলিপাইনের নাইজেল গার্সিয়াকে ৬-৪ সেটে হারিয়েছেন রোমান এবং থাইল্যান্ডের পান্থকর্ন চাইসিলিপের বিপক্ষে সরাসরি ৬-০ সেটে জিতেছেন রুবেল। আগামী পরশু বৃহস্পতিবার ইরানের শাবানি রেজার বিপক্ষে খেলবেন রোমান সানা। রুবেল খেলবেন কাজাখস্তানের সানজার মুসায়েভের বিপক্ষে। একই দিনে নারীদের কম্পাউন্ড ইভেন্টেও শেষ ষোলোতে উঠেছেন বাংলাদেশের দুই তিরন্দাজ রোকসানা আক্তার ও শ্যামলী রায়।