Skip to content

LIVE 71'
Iran
2-2
New Zealand
Source: ESPN

২৩ সদস্যের দল ঘোষণা, বাদ পড়লেন সাদ-সুফিল

অনলাইন ডেস্ক :

মার্চের শেষ সপ্তাহে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে এসেছে দুই নতুন মুখ। ইনজুরির কারণে দলের বাইরে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। আর টানা চার বছর দলে থাকার পর এবার বাদ পড়েছেন সাদউদ্দিন। নতুন ঘোষিত ২৩ সদস্যের এই স্কোয়াডে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার মেরাজ হোসেন অপি ও ডিফেন্ডার ঈসা ফয়সাল। প্রায় ছয় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার নাসিরুল ইসলাম নাসির। ফিরেছেন শেখ জামালের ডিফেন্ডার রায়হান হাসান ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড জাফর ইকবাল। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। চলতি লিগে বাজে পারফরম্যান্স করেও দলে টিকে গেছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। কাবরেরার দলে জায়গা হয়নি রহমত মিয়া, মানিক হোসেন মোল্লার। বসুন্ধরা কিংসের মতিন মিয়া, মাহাবুবুর রহমান সুফিল ও সাইফ স্পোর্টিং ক্লাবের রিয়াদুল হাসান রাফিরও হয়নি জায়গা। সর্বশেষে চার জাঁতি টুর্নামেন্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সুশান্ত ত্রিপুরা, ফয়সাল আহমেদ ফাহিম, ওবায়দুর রহমান নবাব, ইয়াসিন খান ও রেজাউল করিম।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও শহিদুল আলম সোহেল।
ডিফেন্ডার: তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ,ইসা ফয়সাল, রায়হান হাসান ও নাসিরুল ইসলাম নাসির।
মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, মেরাজ হোসেন অপি, সোহেল রানা, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদ।
ফরোয়ার্ড: সুমন রেজা, বিপলু আহমেদ,জুয়েল রানা, রাকিব হোসেন,নাবীব নেওয়াজ জীবন, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।
আগামী ২৪ মার্চ মালদ্বীপ এবং ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় তিন দিন অনুশীলন করবে হাভিয়ের কাবরেরার দল।