সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত, বিনামূল্যে পাবে ৫ লাখ মানুষ

অনলাইন ডেস্ক :

করোনায় নাজেহাল ভারত। শিগগিরই আবারো টুরিস্ট ভিসা ইস্যু শুরু করবে দেশটি। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন।

দেশটির কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা নিতে পারবেন।

ভারতের অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না।

আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা জারি থাকবে।