সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শেন ওয়ার্নকে বিদায় জানালেন বাবা-মা ও সন্তানেরা

অনলাইন ডেস্ক :

মাত্র ৫২ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নকে। গত ৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শেন ওয়ার্নের মরদেহ অবশেষে জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরেছে ও শেষকৃত্য হয়েছে। জ্যাকসন, ব্রুক ও সামার তার তিন সন্তান ছিলেন বাবাকে শেষবারের মতো ‘গুড বাই’ বলার আয়োজনে। বাবা মা কিথ ও ব্রিজেটও তাদের বড় ছেলেকে শেষবার বলেছেন বিদায়। পারিবারিক শেষকৃত্যে উপস্থিত ছিলো ৮০ জন। আগামী ৩০ মার্চ প্রিয় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় করে শেষকৃত্য আয়োজন করা হবে। সে উপলক্ষে ৫০ হাজার টিকিট বিনা মূল্যে দেওয়া হয়েছে। এমসিজির সাউদার্ন স্ট্যান্ডের নামও বদলে যাবে তার নামে। রোববার (২০ মার্চ) পরিবার ও কাছের মানুষদের তাদের প্রিয় মুখকে আলাদাভাবে বিদায় জানানোর সুযোগ দেয়া হয়। এই আয়োজনে কেবল ছিলেন ওয়ার্নির কাছের মানুষরা। সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর ও অ্যালান বোর্ডার উপস্থিত ছিলেন। ওয়ার্নের সঙ্গী মার্ক ওয়াহ, গ্লেন ম্যাকগ্রাও ছিলেন। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও ছিলেন পারিবারিক এই আয়োজনে। মাঠের প্রতিপক্ষ ও বন্ধু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও ছিলেন।