সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবার মালয়েশিয়াকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। রোববার (২০ মার্চ) শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের দলটি। শনিবার ইংল্যান্ডকে হারানোর পর হারিয়েছে (২০ মার্চ) মালয়েশিয়াকে। প্রথমার্ধে ২টি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রাজিব আহমেদ। উল্লেখ্য, চার দলের গ্রুপে তিন ম্যাচের মধ্যে ইতোমধ্যে দু’টিতে জিতে বাংলাদেশ সেমিফাইনালের পথে। মালয়েশিয়া দুটি ম্যাচেই হেরেছে। শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার উভয়ের সেমিফাইনাল নিশ্চিত হবে। আজ সন্ধ্যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি হবে তখন গ্রুপ সেরা নির্ধারণ হওয়ার।