সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আইপিএলের আগে নতুন জীবন শুরু ম্যাক্সওয়েলের

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় বংশোদ্ভূত বিনি রমনের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সাড়লেন ম্যাক্সওয়েল। পরিবারের সদস্যদের নিয়ে গতরাতে বিবাহের অনুষ্ঠান করেছেন ম্যাক্সওয়েল-বিনি দম্পতি। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে পরিচয় হয় ম্যাক্সওয়েল ও বিনির। এরপর পরিচয় থেকে পরিণয়। ২০২০ সালে বিনির সাথে নিজের বাগদানের খবর জানান ম্যাক্সি। বিনির জন্ম তামিল পরিবারে। বর্তমানে মেলবোর্নের বাসিন্দা তিনি। পেশায় ফার্মাসিস্ট বিনি। বিয়ের খবর নেট মাধ্যমে দেন নবদম্পতি। টুইটারে বিবাহের ছবিও দিয়েছেন বিনি। সেখানে বিনি লিখেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সাথে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’ আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠ মাতাবেন ম্যাক্সওয়েল।