সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ওজিল

অনলাইন ডেস্ক :

আসছে নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। এরইমধ্যে ৩২টির মধ্যে অধিকাংশ দল তাদের জায়গা নিশ্চিত করেছে। এদিকে, কারা জিতবে এবারের বিশ্বকাপ শিরোপা, তা নিয়ে এরইমধ্যে বিশ্লেষণ শুরু হয়ে গেছে। ভবিষ্যৎবাণী করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিলও। তার মতে, এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড। অবশ্য তার এমন ধারণা অমূলক নয়। গত বছর ইউরো রানার্সআপ হয়েছে ইংলিশরা। শিরোপা না জিততে পারলেও লড়াকু মানসিকতায় জয় করে নিয়েছেন অসংখ্য ফুটবল ভক্তের মন। তাই তাদের বর্তমান দলটিকে নিয়ে বাজি ধরাই যায়। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ও চ্যাম্পিয়নস লিগ নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন তিনি। এক টুইট বার্তায় ওজিল বলেছেন, ইপিএল শিরোপা জিতবে ম্যানচেস্টার সিটি ও চ্যাম্পিয়নস লিগ জিতবে লিভারপুল। চলতি মৌসুমে ২৯ ম্যাচে সর্বোচ্চ ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল। তাই এখনই বলা যাচ্ছে না, কাদের ঘরে যাচ্ছে এবারের শিরোপা। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল দুই দলই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তারা সেখানেও দাপট দেখাচ্ছে। কোয়ার্টারে ম্যানচেস্টার সিটিকে দিতে হবে বড় পরীক্ষা। তাদের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। অপরদিকে, তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে লিভারপুল। তারা লড়বে বেনফিকার বিপক্ষে।