সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পাকিস্তানকে উড়িয়ে বড় জয় পেল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

নাথান লায়নের ঘূর্ণি আর প্যাট কামিন্সের পেস আক্রমণে লাহোর টেস্টে বড় জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ৩৫১ রানে জয়ের লক্ষ্যে নামা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ২৩৫ রানে। ১১৫ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্যাট কামিন্স। আর দুই সেঞ্চুরিসহ ৪৯৬ রান করে উসমান খাজা হয়েছেন সিরিজসেরা। প্রথম ইনিংসে ৩৯১ রানে অল-আউট হওয়া অস্ট্রেলিয়া ৩ উইকেটে ২২৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল। অন্যদিকে প্রথম ইনিংসে ২৬৮ রানে অল-আউট হওয়া পাকিস্তানের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩৫১ রানের। সেই লক্ষ্যে ভালোই শুরু করেছিল পাকিস্তান। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৭৩ রান। পঞ্চম দিনের শুরুতেই চিত্রটা বদলে যায়। ক্যামেরন গ্রিনের বলে দলীয় ৭৭ রানে বিদায় নেন আব্দুল্লাহ শফিকী (২৭)। এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। করাচি টেস্টের মতো অতিমানবীয় ইনিংসও কেউ খেলতে পারেননি। ২ উইকেটে ১৪২ রান থেকে ৮৪ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফিরেন আরও ৬ ব্যাটার। ঘূর্ণি বলে নাথান লায়ন নিয়েছেন ৫ উইকেট। ৩৭ ওভার বল করে খরচ করেছেন ৮৩ রান। এ ছাড়া কামিন্স ১৫.১ ওভার বল করে মাত্র ২৩ রানে নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন ওপেনার ইমাম উল হক। অধিনায়ক বাবর আজমের ৫৫ ছাড়া আর কোনো ফিফটি নেই। আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।