সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কাবাডির ফাইনালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

একটু হলেও আশঙ্কা ছিল এবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ট্রফি বাংলাদেশ পাবে কি পাবে না। ইংল্যান্ড, কেনিয়া, ইরাক ঢাকায় এসেই হুমকি দিয়েছিল তারা শিরোপা জিততে চায়। সেই সব কথায় কান না দিয়ে বাংলাদেশ চলছিল তাদের লক্ষ্য পূরণের পথে। সব বাঁধা মাড়িয়ে আন্তর্জাতিক কাবাডির ফাইনালে দারুণ খেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সেই ট্রফি কাউকে নিতে দেয়নি বাংলাদেশ। এবার দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল কাবাডি ম্যাটে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক বাংলাদেশ ৩৪-৩১ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৮ দেশের এই টুর্নামেন্টে কাউকে ট্রফি নিতে দিলো না বাংলার খেলোয়াড়রা।