সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সারাদিন ২৫ কেজির পোশাক পরে ছিলেন সঞ্জয়

অনলাইন ডেস্ক :

কন্নড় অভিনেতা যশ অভিনীত চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার টু’ বা ‘কেজিএফ- টু’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। সিনেমায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করেছেন এই অভিনেতা। ক্যানসার থেকে সুস্থ হয়ে এই সিনেমার শুটিং করেছেন সঞ্জয়। জানা গেছে, প্রায় প্রতিদিনই ২৫ কেজি ওজনের পোশাক পরে দিনভর শুটিং করতেন তিনি। এর প্রস্তুতি নিতেও ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো। তবে এ নিয়ে সঞ্জয়ের কোনো বিরক্ত বা অস্বস্তি ছিল না। সব চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন। ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমায় আধীরা চরিত্রে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্তকে। ইতোমধ্যে প্রকাশিত সিনেমার ফার্স্ট লুক, পোস্টার ও ট্রেইলারে তার লুক দর্শকের মন জয় করেছে। পর্দায় তাকে দেখার জন্য উন্মুখ ভক্তরা। যশ-সঞ্জয় ছাড়াও ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমায় আরো অভিনয় করছেন- শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ প্রমুখ। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি আগামী (১৪ এপ্রিল) মুক্তির কথা রয়েছে। কন্নড় ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় এটি মুক্তি পাবে।