সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সিলিয়াক রোগে আক্রান্ত মিস ইউনিভার্স হারনাজ

অনলাইন ডেস্ক :

জটিল রোগে আক্রান্ত মডেল ও মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। সম্প্রতি এক অনুষ্ঠানে তথ্যটি জানিয়েছেন এই ভারতীয় সুন্দরী। তৃতীয় ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স মুকুট জিতেছেন হারনাজ সান্ধু। কিন্তু মোটা হওয়া নিয়ে এখন নানা বিদ্রপ শুনতে হচ্ছে তাকে। তার রোগ প্রসঙ্গে বলেন, ‘আমি ওই সব মানুষদের একজন আগে চিকন হওয়া নিয়ে বিদ্রপ শুনতাম, আর এখন তারা আমাকে মোটা হওয়া নিয়ে কথা বলে। কিন্তু কেউ-ই আমার সিলিয়াক রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানেন না। এই কারণে অনেক কিছুই খেতে পারি না।’ জানা গেছে, সিলিয়াক একটি অটোইমিউন কন্ডিশন, যাতে মানুষের ইমিউন সিস্টেম তারই শরীরের বিরুদ্ধে কাজ করে। গ্লুটেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে। এই কন্ডিশনের প্রভাবে অপুষ্টিজনিত সমস্যা, স্নায়ুর সমস্যা, হাড়ের সমস্যা হতে পারে। এতে ওজন কমে যেতেও পারে, আবার অত্যধিক বেড়ে যেতেও পারে। দীর্ঘ সময়ের জন্য হজমের সমস্যা হতে পারে। পাঞ্জাবের চ-ীগড়ের মেয়ে হারনাজ সান্ধু পড়াশোনা করছেন চ-ীগড়ে। অনেকদিন থেকেই শোবিজ অঙ্গনে আছেন তিনি। ২০১৭ সালে তিনি মিস চ-ীগড় খেতাব জিতেছেন। ২০১৯ সালে জেতেন ‘মিস ইন্ডিয়া পাঞ্জাব’। হারনাজ জানান, নিজের ত্বক ও শরীর নিয়ে তিনি সব সময়ই আত্মবিশ্বাসী। তার ভাষায়, ‘আমি সেই সব সাহসী ও আত্মবিশ্বাসী মেয়েদের একজন, যারা মোটা হোক অথবা চিকন তবুও মনে করেÑ এটি আমার শরীর। আর আমি নিজেকে ভালোবাসি।’ ২১ বছর আগে সর্বশেষ মিস ইউনিভার্স মুকুট পরেছিলেন ভারতের সুন্দরী লারা দত্ত। তার আগে ১৯৯৪ সালে প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে এই খেতাব অর্জন করেন সুস্মিতা সেন। গত ১২ ডিসেম্বর তৃতীয় ভারতীয় হিসেবে বিজয়ীর মুকুট মাথায় তোলেন হারনাজ। ইসরায়েলের এইলাতে অনুষ্ঠিত ৭০তম আসরে তাকে মুকুট পরিয়ে দেন তার পূর্বসূরি মেক্সিকোর আন্দ্রেয়া মেসা।