সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

“বাংলাদেশে না থাকলে আন্দোলনে যোগ দিতাম”

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার উপুল থারাঙ্গা এখন বাংলাদেশে। তিনি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে খেলছেন। ঠিক এমন সময়ে তার দেশ শ্রীলঙ্কায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে গেছে। জনগণ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এমন সময়ে থারাঙ্গা চুপ থাকেন কিভাবে? শ্রীলঙ্কায় চাল বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি আর গমের কেজি ১৯০ টাকা! একটি ডিমের দাম ৩০ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলছে সাধারণ মানুষের প্রতিবাদ। সেই প্রতিবাদকারীদের ওপর হামলাও করা হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে উপুল থারাঙ্গা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আন্দোলনকারীদের কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি এই মুহূর্তে বাংলাদেশে না থাকলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগ দিতাম। আমি এই সাহসী শ্রীলঙ্কানদের নিয়ে কতটা গর্বিত তা ভাষায় প্রকাশ করতে পারব না। ‘ উল্লেখ্য, থারাঙ্গা ছাড়াও লঙ্কান সরকারের সমালোচনা করেছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, ভানুকা রাজাপক্ষে, হাসারাঙ্গা ডি সিলভার মতো সাবেক ও বর্তমান তারকারা।