সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ডারবান টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এর আগেই অবশ্য ম্যাচটি ঘিরে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ ওঠে। দুই ফিল্ড আম্পায়ার মারিস এরাসমাস ও অ্যাড্রিয়ান হোল্ডস্টকের ভুল সিদ্ধান্তে ভুগতে হয়েছে বাংলাদেশকে। এরপর সাকিব আল হাসান নিরপেক্ষ আম্পায়ারের দাবি করেছেন। খালেদ মাহমুদ সুজনও এতে সমর্থন দিয়েছেন। এ ছাড়া তামিম ইকবাল তো মাঠে ঢুকে দুই আম্পায়ারকে শাসিয়েও এসেছেন। যুক্তরাষ্ট্র থেকে এক টুইটে সাকিব লিখেছিলেন, ‘আমার মনে হয় আইসিসির সময় এসেছে নিরপেক্ষ আম্পায়ার নিয়ে ভাবার, কেননা বেশির ভাগ দেশেই কভিড পরিস্থিতি এখন স্বাভাবিক। ‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের এই টুইট দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’- প্রোটিয়া ক্রীড়া সাংবাদিক টেলফোর্ড ভাইস আম্পয়ারদের পক্ষ নিয়ে সাকিব আল হাসানকে ক্ষমা চাইতে বলেছেন। তার বক্তব্য হলো, ‘আম্পায়াররাও মানুষ’। তিনি কলামে লিখেছেন, ‘সাকিবের ভালোভাবেই জানা উচিত যে ম্যাচে দুই দলের বিপক্ষেই ৪টি করে ভুল সিদ্ধান্ত হয়েছে। এজন্য এরাসমাস এবং হোল্ডস্টোকের কাছে ক্ষমা চাওয়া উচিত সাকিবের। তবে আম্পায়ারদের প্রতি আচরণের যে ইতিহাস আছে, তাতে তারা এটা খুব দ্রুত পাবেন বলে মনে হচ্ছে না। বাংলাদেশ যেখানে ২৬৩ রান তাড়ায় নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়েছে, সেখানে আম্পায়ারদের ভুলগুলো ম্যাচের ফলাফলের ওপর বড় কোনো প্রভাব ফেলতে পারে না। ‘