সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদের ছুটিতে ২৪ দিনের জন্য বন্ধ হচ্ছে চবি

ফাইল ছবি

রোজা ও ঈদের ছুটিতে ২৪ দিনের জন্য বন্ধ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ১৭ এপ্রিল থেকে এ ছুটি শুরু হচ্ছে। তবে এসময় আবাসিক হল খোলা থাকবে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ১১ মে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে আগামী ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। বন্ধের সময়ে আবাসিক হল খোলা থাকবে। বন্ধে শিডিউল শাটল ট্রেন চলাচল করবে। ছুটি শেষে আগামী ১১ মে থেকে ক্যাম্পাস যথারীতি চলবে।

—ইউএনবি