সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন কিউই পেসার হামিশ

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের পেসার হামিশ বেনেট ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। ৩৫ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, ২০২১-২২ মৌসুমই হতে যাচ্ছে তাঁর শেষ। তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে ৩১ ম্যাচ খেলেছেন বেনেট। সর্বশেষ তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত সেপ্টেম্বরে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। আন্তর্জাতিক ক্রিকেটে বেনেটের অভিষেক হয় ২০১০ সালে। ২০১১ বিশ্বকাপেও খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বেনেটের অভিষেক হয়েছিল ২০০৫ সালে। ২৬৫ ঘরোয়া ম্যাচ খেলে বেনেট শিকার করেছেন ৪৮৯ উইকেট। অবসরের ঘোষণায় বেনেট বলেন, ‘একটি ছোট ছেলে হয়ে টিমারুর নেটে যখন বল করতে শুরু করেছিলাম, তখনো ভাবিনি এমন একটা ক্যারিয়ার উপভোগ করতে যাচ্ছি। ওল্ড বয়েজ টিমারু ক্রিকেট ক্লাব, যার সঙ্গে আমার ক্রিকেট শুরু, টিমারু বয়েজ হাই স্কুল, সাউথ কেন্টারবুরি ক্রিকেট, কেন্টারবুরি ক্রিকেট, ক্রিকেট ওয়েলিংটন ও নিউজিল্যান্ড ক্রিকেট এবং অন্য সেরা ক্লাব যাদের সঙ্গে আমি বছরের পর বছর খেলেছি, তারা সবাই আমার ক্রিকেটের স্বপ্ন অর্জনে সহায়তা করেছে।’ বেনেট আরো বলেন, ‘দারুণ সব খেলোয়াড়, অধিনায়ক ও কোচদের সঙ্গে আমি খেলেছি। তাদের সঙ্গে কাজ করায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। বছরের পর বছর ধরে আমাকে সমর্থন দেওয়ায় তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। নিউজিল্যান্ডের জন্য আমার পরিবার ও দেশকে প্রতিনিধিত্ব করতে পারা ছিল সম্মানের। ওই সব স্মৃতি আর অভিজ্ঞতা হৃদয়ে ধারণ করে রাখার মতো। বাকি জীবন এই গল্পগুলো বলে যাব। ’