সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

একই দলে জিমি ভাইয়ের সঙ্গে হাসান

অনলাইন ডেস্ক :

একজন টেস্ট ইতিহাসের সফলতম পেসার, অন্যজন উঠতি তারকা। কাউন্টি ক্রিকেট ভিন্ন দেশের এই দুজনকে একই দলে খেলার সুযোগ করে দিল। এবারের ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারে খেলবেন পাকিস্তানের পেসার হাসান আলী। একই দলে খেলে থাকেন ইংলিশ পেস লিজেন্ড জেমস অ্যান্ডারসন। এমন সুযোগ পেয়ে তর সইছে না হাসানের। অ্যান্ডারসনের কাছ থেকে সুইং শিখে আরো ভয়ংকর হয়ে উঠতে চান পাকিস্তানি পেসার। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে ছয় সপ্তাহের জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাসান। অন্যদিকে এই ক্লাবের হয়ে ২০ বছর পূর্ণ হতে যাচ্ছে জিমির। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৬৪০ উইকেট শিকারি অ্যান্ডারসনের সঙ্গে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হাসান বলেন, ‘সুযোগটি দেওয়ার জন্য ল্যাঙ্কাশায়ার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। বিশেষ করে জিমি ভাই আছেন আমাদের, জিমি অ্যান্ডারসন। আমি তাই খুবই খুশি ও রোমাঞ্চিত। ‘তিনি আরো বলেছেন, ‘সত্যি বলতে, আগে কখনোই তার সঙ্গে কথা হয়নি। তবে এখন তাকে অনেক অনেক প্রশ্ন করতে চাই। তাকে প্রচুর বিরক্ত করব আমি (হাসি)। আমরা জানি, তিনি গ্রেট বোলার, দুই দিকে বল সুইং করাতে পারেন। তার কাছ থেকে শিখতে চাই, কিভাবে বল দুই দিকে সুইং করান তিনি, বিশেষ করে ক্রস-সিম ডেলিভারিতে। এটা আমি শিখতে চাই। ছোট্টবেলা থেকেই সত্যি বলতে আমরা কাউন্টি ক্রিকেটের কথা শুনে আসছি। কাউন্টিতে একসময় খেলা কিংবদন্তি ওয়াসিম আকরামও আমাকে উৎসাহ দিয়েছেন। ‘