সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইনজুরিতে ছিটকে গেলেন আতলেতিকোর ফেলিক্স

অনলাইন ডেস্ক :

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা জোয়াও ফেলিক্সকে মৌসুমের শেষের গুরুত্বপূর্ণ সময়ে হারাল আতলেতিকো মাদ্রিদ। হ্যামস্ট্রিং চোটে পড়ে মৌসুমের বাকি অংশের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরোয়ার্ড। লা লিগায় গত শনিবার এস্পানিওলের বিপক্ষে আতলেতিকোর ২-১ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ফেলিক্স। বিরতির সময় তুলে নেওয়া হয় তাকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল করেছেন ফেলিক্স। এর মধ্যে পাঁচটি করেছেন সবশেষ ছয় লিগ ম্যাচে। চোটে পড়ার আগে টানা ১৯ ম্যাচ খেলেছিলেন তিনি। আতলেতিকোর হয়ে যা তার রেকর্ড। কিন্তু সেটা আর সামনে এগোলো না। সোমবার ইন্সটাগ্রামে নিজেই জানান চোটের কথা। লিগে ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা আতলেতিকো তাদের পরবর্তী ম্যাচে আজ বুধবার খেলবে গ্রানাদার বিপক্ষে।