সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কোমায় সাবেক অজি ক্রিকেটার ক্যাম্পবেল

অনলাইন ডেস্ক :

বেশি দিন হয়নি নিউজিল্যান্ড সফর করে গেছে নেদারল্যান্ডস। ইউরোপে ফেরার পর দুঃসংবাদ শুনতে হয়েছে ডাচদের। তাদের হেড কোচ রায়ান ক্যাম্পবেল রোববার হার্ট অ্যাটাকের পর এখন কোমায় রয়েছেন। সাবেক অজি ক্রিকেটার লন্ডনের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন। ক্যাম্পবেল মাটিতে লুটিয়ে পড়ার আগে সন্তানদের নিয়ে মাঠে সময় অতিবাহিত করছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় তার বুকে ব্যথা ও শ্বাস কষ্টও হচ্ছিল। মঙ্গলবার (১৯ এপ্রিল) জানা গেছে, তিনি এই মুহূর্তে কৃত্রিম কোমায় রয়েছেন। অবশ্য চিকিৎসকদের অধীনে থাকার সময় নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করেছেন বলেও জানা গেছে। ২০০২ সালে অ্যাডাম গিলক্রিস্ট পিতৃত্বকালীন ছুটিতে থাকার সময়ে দলে সুযোগ পান এই উইকেটকিপার ব্যাটার। সেই যে দুটি ওয়ানডে খেলেছেন, এরপর আর সুযোগ হয়নি। তার পর ৫০ বছর বয়সী নেদারল্যান্ডসের কোচিংয়ের দায়িত্ব পান ২০১৭ সালের এপ্রিলে। অবশ্য অস্ট্রেলিয়ার পর ক্যাম্পবেল আন্তর্জাতিক ক্রিকেটে হংকংয়ের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। অংশ নেন ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই সময় সবচেয়ে বেশি বয়সে (৪৪ বছর ৩০ দিন) অভিষেক করা ক্রিকেটার ছিলেন তিনি!