সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

এবার ‘পালিয়ে বিয়ে’ নাটকে অপূর্ব-সারিকা

অনলাইন ডেস্ক :

এনটিভির ঈদ আয়োজনে ‘পালিয়ে বিয়ে’ শিরোনামের একটি বিশেষ নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সারিকা সাবরিন। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। আরও অভিনয় করেছেন মনিরা মিঠুসহ অন্যরা। নাটকের গল্পে দেখা যাবে, অপূর্বর গাড়ির সামনে এসে একজন সাহায্য চাইছেন। যিনি সাহায্য চাইছেন, তাঁর সাজ নববধূর। প্রথমে অপূর্ব ছিনতাইকারী ভাবলেও পরে বুঝতে পারে সারিকার আসলেই বিপদ। গল্প নানা বাঁক নিয়ে এই সারিকার স্থান হয় অপূর্বর বাসায়। মা মনে করেন, ছেলে পালিয়ে বিয়ে করেছেন। এরপর নানা নাটকীয়তায় মোড় নেবে গল্প। গতানুগতিক এই গল্প প্রসঙ্গে নির্মাতা বি ইউ শুভর ভাষ্য, ‘মানুষ যে গল্প উপভোগ করে, সেটা নিয়ে কাজ করা হয়েছে। আশা করছি, দর্শক উপভোগ করবেন নাটকটি।’