সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আবারো হাসাপাতালে পেলে

অনলাইন ডেস্ক :

কোলন ক্যান্সারের চিকিৎসার জন্য সোমবার থেকে আবারো হাসাপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলীয় কিংবদন্তী ফুটবলার পেলে। তাকে চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্টানটি একথা জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলবার্ট আইনস্টাইন হাসাপাতাল জানায়,‘ এডসন আরান্তেস দো নাসিমেন্টোর ক্লিনিক্যাল অবস্থা ‘ভাল এবং স্থিতিশীল’। পরবর্তী কয়েকদিনের মধ্যে তাকে হাসাপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’ সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত কিংবদন্তী ফুটবলার পেলেই একমাত্র ফুটবল তারকা, যিনি বিশ^কাপের তিনটি শিরোপা (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জয় করেছেন। পরিবারের মতে ব্রাজিলে ‘ ও’রিও এবং ‘দ্য কিং’ নামে পরিচিতি ৮১ বছর বয়সি এই মহাতারকাকে কোলন টিউমারের ক্যামোথেরাপি নিতে মাসে অন্তত একবার হাসাপাতালে যেতে হয়। কোলনের ক্যান্সার শনাক্তের আগে গত বছর প্রায় একমাস হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। কিডনির পাথর অপসারনের জন্য ২০১৯ সালে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সান্তোষ ও ব্রাজিলীয় জাতীয় দলের এই সাবেক ফুটবলার। পরে সেখান থেকে সাওপাওলোতে স্থানান্তর করা হয় তাকে। ২০১৪ সালে মুত্রনালির সংক্রমনের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকতে হয়েছিল পেলেকে। ওই সময় বাঁ পাশের কিডনিও ডায়ালাইসিস করাতে বাধ্য হন পেলে। অবশ্য খেলোয়াড় থাকা অবস্থাতেই ১৯৭০ এর দশকে পেলের ডান পাশের কিডনি অপসারণ করা হয়েছিল। তার নিতম্বেও সমস্যা রয়েছে। যে কারণে চলাফেরা কমিয়ে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে হুইল চেয়ার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।