সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

হামবুর্গকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে ফ্রেইবার্গ

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় বিভাগের ক্লাব হামবুর্গকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মত জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করেছে ফ্রেইবার্গ। মঙ্গলবার অনুষ্ঠিত সেমি-ফাইনালে ৩-১ গোলে জয়লাভ করেছে তারা। ম্যাচের প্রথমার্ধেই সবগুলো গোল করেছে ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই চার বছর ধরে দ্বিতীয় বিভাগে খেলা হামবুর্গের উপর প্রভাব বিস্তার করে রেখেছিল বুন্দেসলিগার ক্লাব ফ্রেইবার্গ। ম্যাচের প্রথম ৩৫ মিনিটের মধ্যেই ক্লাবটির হয়ে পরপর গোল করেন নিলস পিটারসেন, নিকোলাস হোফেলার এবং ভিনসেঞ্জো গ্রিফো। অপরদিকে শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে হামবুর্গের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন রবার্ট গ্ল্যাটজেল। খেলা শেষে হোফেলার বলেন,‘ এটি বিশাল। আমরা ইতিহাস রচনা করেছি। ফ্রেইবার্গ এর আগে কখনো ফাইনালে খেলতে পারেনি। আমাদের এখনো আরো অনেক কিছু অর্জন করার সুযোগ আছে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কারা আসছে সেটি আমার বিবেচ্য নয়। আমরা শুধু জয়লাভ করতে চাই।’ আগামী ২১ মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জার্মান কাপের ফাইনাল ম্যাচ। যেখানে পাওয়া যাবে নতুন চ্যাম্পিয়ন। কারণ ফ্রেইবার্গ যেমন এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলেনি, তেমনি অপর সেমি-ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বি ইউনিয়ন বার্লিন ও আরবি লিপজিগও এর আগে এই শিরোপা জয় করতে পারেনি। শেষ চারে ঠাই পাওয়া ক্লাবগুলোর মধ্যে একমাত্র হামবুর্গ এর আগে কাপ ট্রফি ঘরে তুলেছে। তাদের তিন শিরোপার শেষটি জয় করেছে ১৯৮০ সালে।