সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

জহির খানের ‘কবি’ নাটকে নাঈম-মৌসুমী

অনলাইন ডেস্ক :

সেজান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে ঘটনার সূত্রপাত হয়। তার পূর্বের প্রফেশন কী ছিল সেটা অফিস কর্তৃপক্ষ নজরুল সাহেব জিজ্ঞাসা করলে সেজান জানায় সে আগাগোড়া একজন কবি। পূর্বেও কবি ছিল বর্তমানেও কবি। নজরুল সাহেব বিরক্ত হয়ে জীবন বৃত্তান্ত ছিঁড়ে ফেলেন। রাগান্বিত স্বরে বলেন তার অফিসে কবির চাকরি নেই। এর পরেই ঘটতে থাকে নানান ঘটনা। এমন গল্প নিয়ে এগিয়ে যাবে ‘কবি’ নামের একক নাটক। নাটকটি নির্মাণ করেছেন জহির খান। রচনা করেছেন আজম খান। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম, মৌসুমী হামিদ, সোহেল খান, আহসান হাবিব, নাসিম, তন্ময়া তানিয়া প্রমুখ। কবি নাটকটি চিত্রগ্রাহক হিসেবে ছিলেন নুরুন্নবী তরুণ। নির্মাতা জহির খান বলেন, ‘আমাদের যাপিত-জীবনের বাস্তব কিছু ঘটনাবলির সংযোজনে নির্মিত হয়েছে কবি। নাটকটি খুব শীঘ্রই এনটিভি টিভি চ্যানেলে প্রচারিত হবে।’