সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভয়ানক কন্ট্রাক্ট কিলার মৌরিতা জুঁই

অনলাইন ডেস্ক :

রাজধানীর একজন সাধারণ নারী পার্লারকর্মী। সব ঠিকঠাক চলছিল। কিন্তু জীবন তাকে ক্ষমা করেনি। সমাজ তাকে ভালো থাকতে দেয়নি। মেয়েটি ধর্ষণের শিকার হয়। দুর্বিষহ জীবনে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি। তবে শেষ পর্যন্ত এক গডফাদারের সঙ্গে পরিচয় হয় ক্যামেলিয়া নামে মেয়েটির। নতুন জীবনে একজন ভয়ানক কন্ট্রাক্ট কিলারে পরিণত হয় সে। বিভিন্ন রূপে সে টার্গেট করে খুন করে। এভাবেই এগিয়ে যায় ‘মাফিয়া ডায়ারিজ’ ওয়েব সিরিজের গল্প। ৭ পর্বের ওয়েব সিরিজের প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মৌরিতা জুঁই। জুঁই বলেন, ‘কাজটির জন্য মাহমুদ দিদার ভাই (পরিচালক) আমাকে ১৫ দিন গ্রুমিং করিয়েছেন। যেন খুব সহজে আমি চরিত্রের সঙ্গে মিশে যেতে পারি। এমন চরিত্রে প্রথমবার অভিনয় করলাম। বেশ ভালো আয়োজনে রাজধানীর আন্ডার ওয়ার্ল্ডের গল্প দেখানো হয়েছে এখানে। আমি আশা করছি দর্শক কাজটি পছন্দ করবেন।’ এতে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, ফারুক আহমেদ, আশরাফ ব্যাকুলসহ অনেকে। আসছে ঈদ উল ফিতরে ঢল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ওয়েব সিরিজটি মুক্তির কথা রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, দর্শক কাজটি পছন্দ করলে দীর্ঘ এক সিরিজে রূপ নিতে পারে ‘মাফিয়া ডায়ারিজ’।