সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদে নোলক বাবুর কণ্ঠে আনন্দের গান

অনলাইন ডেস্ক :

ক্লোজআপ ওয়ানের প্রথম আসরের দুই রানারআপ রাজীব ও বিউটি অনেক আগেই তারেক আনন্দের কথায় কণ্ঠ দেন। রাজীবের ‘যমুনার চর’ ও বিউটির ‘প্রেম সাধনা’ গান দুটি শ্রোতারা বেশ পছন্দ করেন। গীতিকবির ইচ্ছে ছিল চ্যাম্পিয়নের কন্ঠে একটি গান তুলে দেওয়া। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। নোলকের কণ্ঠে গতকাল সন্ধ্যায় সাউন্ডটেক থেকে প্রকাশ হয় ‘সন্ধ্যাবাতি’ গানের মিউজিক ভিডিও। গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেন রাফাত। নোলক বাবু বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতারা অনেক গান শুনেছেন এর আগে। ‘সন্ধ্যাবাতি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম এক সিগনেচার গান হতে যাচ্ছে। আমি যদি পাঁচশ গানে কণ্ঠ দিয়ে থাকি তাহলে এই গান আমার পছন্দের প্রথম সারিতে।’ সুরকার খায়রুল ওয়াসী বলেন, ‘নোলক ভাইয়ের জন্য সুর করতে পেরে অনেক ভালো লাগছে। তার কণ্ঠটাকে মাথায় রেখে সুর করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ গানটি ভিডিও আকারে প্রকাশ করবে সাউন্ডটেক।