সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভিডিও করতে গিয়েই সাফার প্রেমে পড়েন জোভান

অনলাইন ডেস্ক :

মফস্বল শহরে বাড়ি বাড়ি ঘুরে বিয়ের ভিডিও করে নিয়ামুল। এটাই তার পেশা। একদিন কোনও এক বিয়েতে ভিডিও করতে গিয়ে দেখা হয় মায়াময় আফিয়ার সাথে। জানা যায় আফিয়া কাজ করে বিউটি পারলারে। তারপর অন্য প্রেমের গল্পের মতোই আফিয়া-নিয়ামুলের প্রেমের গল্প চলে। কিন্তু এ গল্পে বাঁধ সাধে শারীরিক সৌন্দর্য! তবে কি নিয়ামুলের পাওয়া হয় না আফিয়াকে? শারীরিক সৌন্দর্য কি বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে? কে বা শারীরিকভাবে অসুন্দর? ভালোবাসার চেয়ে সুন্দর কিছু কি আছে? মানসিক সৌন্দর্যে কে কার কাছে হার মানে? প্রশ্নগুলোর উত্তর মিলবে ‘শেষ বিকেল’ গল্পের চিত্রনাট্যে। আহমেদ তাওকীরের গল্পে নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল নাটকে নিয়ামুল চরিত্রে ফারহান আহমেদ জোভান অভিনয় করেছেন আর আফিয়ার চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। এ ছাড়া অভিনয় করেছেন আশারফুল আশিষ, মাহবুবুর রহমানসহ অনেককে। ঈদে নাটকটি বেসরকারি কোনো একটি চ্যানেল প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।