সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

‘দৌড়’ এর উপর মোশাররফ করিম

অনলাইন ডেস্ক :

আবারও ওয়েব সিরিজে অভিনয় করছেন মোশাররফ করিম। সিরিজের নাম ‘দৌড়’। এটি পরিচালনা করছেন রায়হান খান। এতে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে আছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, উজ্জ্বল মাহমুদ প্রমুখ। মোশাররফ করিম জানান, রুহুল আমিন নামের একজন ব্যবসায়ীর অন্ধকার অতীত নিয়ে গড়ে উঠেছে এই ওয়েব সিরিজের কাহিনি, যা দর্শকের মনে ছাপ ফেলবে বলে তার ধারণা। ওটিটি প্ল্যাটফর্ম হইচই ঈদ উপলক্ষে ২ মে সিরিজটি মুক্তি দেবে বলে এর নির্মাতা জানান।