সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নতুন চুক্তিতে বাবর-রিজওয়ানদের বেতন বাড়াবে পিসিবি

অনলাইন ডেস্ক :

আগামী পহেলা জুলাই থেকে ক্রিকেটারদের সাথে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তি করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন চুক্তিতে ১০-১৫ শতাংশ বেতন বাড়াবে বলে জানিয়েছেন পিসিবির এক কর্মকর্তা। আগামী ৩০ জুন ক্রিকেটারদের সাথে চলমান কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হবে পিসিবির। আসন্ন নতুন চুক্তিতে বেশ কিছু পরিবর্তন আনবে পিসিবি। এরমধ্যে তালিকায় পরিবর্তন-পদোন্নতির কথা বিবেচনা করা হবে। একটি সূত্র বলছে, নতুন চুক্তিতে ১০-১৫ শতাংশ বেতন ও ফি বাড়ানো হবে বাবর-রিজওয়ান-আফ্রিদিদের। পিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। ক্রিকেটারদের মাসিক বেতন ও ফি বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া, তরুণদের সুযোগ দেয়ার ক্ষেত্রে প্রাধান্য দিবে পিসিবি। সিনিয়র ক্রিকেটারদের জায়গায় তরুণদের সুযোগের লক্ষ্য বোর্ডের। এ ক্ষেত্রে নতুন চুক্তিতে রাখা হবে না- সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহকে। বেশ কিছুদিন ধরে দলের সাথে আছেন সাবেক অধিনায়ক সরফরাজ। কিন্তু হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। কারণ উইকেটের পেছনে ও ব্যাট হাতে দারুন পারফর্ম করছেন মোহাম্মদ রিজওয়ান। বর্তমানে ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন সরফরাজ। তবে দীর্ঘ দিন ধরেই দলের বাইরে আছেন ‘বি’ ক্যাটাগরিতে থাকা ইয়াসির। নতুন চুক্তিতে আসতে পারেন খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।