সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

৩৭ বছর বয়সে এটা স্বাভাবিক নয়: রোনালদোকে নিয়ে রাংনিক

অনলাইন ডেস্ক :

বয়সটা ৩৭ বসন্ত পেরিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো দিনকে দিন যেন আরও তরুণ হচ্ছেন। এই বয়সেও ইংলিশ প্রিমিয়ার লিগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর দাপিয়ে বেড়াচ্ছেন।
রোনালদোর বয়সটা নিয়েই যা একটু কথা। পারফরম্যান্স নিয়ে বলার জো নেই। ম্যানচেস্টার ইউনাইটেড দল হিসেবেই ভালো করছে না। তাই রালফ রাংনিককে পরামর্শক পদ দিয়ে কোচ হিসেবে যুক্ত করা হয়েছে এরিক টেন হাগকে। টেন হাগ দায়িত্ব নেওয়ার পর দল ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছেন। ম্যান ইউতে রোনালদোর ভবিষ্যৎ কি ঝুঁকিতে? সিদ্ধান্ত টেন হাগের হাতে। তবে রোনালদো যেমন খেলছেন, তাতে তাকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিনই হবে, মনে করছেন কোচ থেকে পরামর্শক পদে যাওয়া রাংনিক। শুক্রবার রাতেও প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে দলকে ড্র এনে দিয়েছেন রোনালদো। ইউনাইটেডের সর্বশেষ পাঁচ গোলের সব কটিই তার। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে রাংনিক বলেন, ‘তার মনোভাব দেখুন। ৩৭ বছর বয়সে এটা স্বাভাবিক নয়। যদি সে গতকালের মতো খেলে, তাহলে এখনও সে এই দলের জন্য বড় ভরসা হতে পারে।’ তিনি যোগ করেন, ‘এটা আসলে টেন হাগ (নতুন কোচ) এবং ক্রিশ্চিয়ানোর সিদ্ধান্ত যে, ভবিষ্যতে কী হবে। তবে তার পারফরম্যান্স দুর্দান্ত।’