সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইংল্যান্ডে বর্ষসেরা ফুটবলার সালাহ

অনলাইন ডেস্ক :

ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ২০২১-২২ সালে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিশরীয় তারকামোহাম্মেদ সালাহ। শুক্রবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সালাহর নাম ঘোষনা করে এফডব্লিউএ। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ২২ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার সালাহ। আর সব মিলিয়ে ৪৪ ম্যাচে ৩০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। ৪৮ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ। ভোটের হিসেবে ম্যানচেষ্টার সিটির কেভিন ডে ব্রুইনা ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডেকলান রাইসকে পেছনে ফেলেন সালাহ। দ্বিতীয়বারের মত এফডব্লিউএর সেরা ফুটবলার হয়েছেন সালাহ। এর আগে ২০১৭-১৮ মৌসুমেও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সালাহ। রোমা থেকে এসে প্রথম মৌসুমেই ঐ স্বীকৃতি পেয়েছিলেন তিনি। ঐবার লিগে ৩২টিসহ সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন সালাহ। অভিষেক মৌসুমে যা যেকোন ফুটবলারের জন্য রেকর্ড।