সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

জয়ের সঙ্গী এবার জারা টাইরা

অনলাইন ডেস্ক :

ঈদ উপলক্ষে মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন তরুণ প্রজন্মের অভিনেতা জয় চৌধুরী। সালমান জুবায়েদের গাওয়া ‘মনের ক্যানভাস’ শিরোনামের গানটির চিত্রায়নে জয়ের সঙ্গী হয়েছেন জারা টাইরা। এ প্রসঙ্গে জয় চৌধুরী জানান, ‘গল্পটা বেশ ভালো, এ ছাড়া গানটিও হৃদয়ে নাড়া দিয়েছে তাই আর লোভ সামলাতে পারিনি। আশা করছি, এখানেও দর্শক নতুনত্বের ছোঁয়া অনুভব করবে। হৃদয়ে স্পর্শ করা গানটির ভিডিওচিত্রও দর্শক হৃদয়ে জায়গা করে নিবে- এটাই প্রত্যাশা।’ অন্যদিকে জারা টাইরা বলেন, ‘কাজটি করে মন থেকে প্রশান্তি অনুভূত হচ্ছে। ঈদ উপলক্ষে এমন একটি কাজ সত্যিই ভালো লাগার। আশা করি, মিউজিক ভিডিওটি সবাই উপভোগ করবেন। এরইমধ্যে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। মেহেদি শ্রোতের পরিচালনায় গত বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরা এবং ৩০০ ফিটের বিভিন্ন লোকেশনে ফ্রেমবন্দী করা হয়েছে। ঈদ উপলক্ষে খুব শিগগির প্রকাশ্যে আসবে ‘মনের ক্যানভাস’।