সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মুক্তি পাচ্ছে সায়েরা রেজার সাঁইজি মিক্স

অনলাইন ডেস্ক :

লালনের ১০ গান নিয়ে ফোক গানের জনপ্রিয় শিল্পী সায়েরা রেজার সাঁইজি মিক্স মুক্তি পাচ্ছে এবার ঈদে। হালে বিভিন্ন ধরনের ম্যাশাপের বেশ কদর বেড়েছে। সাঁইজি মিক্সও মূলত ম্যাশাপ ঢঙেই সাজানো হয়েছে। সায়েরা রেজা বললেন, লালন গান নিয়ে ম্যাশাপ এই প্রথম। এটা শ্রোতামহলে অন্যরকম এক দ্যোতনা তৈরি করবে বলে আমার বিশ্বাস। অপু মাহফুজের সার্বিক পরিকল্পনায় ও তৌফিকুল ইসলাম শাওনের মিউজিকে করা এ গানটির অডিও-ভিজুয়াল শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ-এ অবমুক্ত হবে এই চাঁদরাতে। গানটি রেকর্ড করা হয়েছে ঐক্য ভিজ্যুয়াল অ্যান্ড রেকর্ডস স্টুডিওতে এবং এর নান্দনিক ভিডিওটি তৈরি হয়েছে প্রটিউনের ব্যবস্থাপনায়। ছায়াছবি, নাটক ও সলো মিলিয়ে সায়েরা রেজার বেশ কিছু গান মুক্তির অপেক্ষায় রয়েছে।