সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আইপিএল ছেড়ে গায়ানার পথে হেটমায়ার

অনলাইন ডেস্ক :

প্রথমবার বাবা হয়েছেন রাজস্থান রয়্যালসের ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ার। সন্তানের জন্ম হওয়ার খবর শুনে ভারত থেকে গায়ানার পথে রওনা হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ভারতে ফের ফিরবেন বলে জানিয়েছেন হেটমায়ার। বলেছেন, ‘আমার জিনিসপত্র এখনও রুমে আছে। রোববার সকালেই বাবা হওয়ার খবর জানতে পারেন এই ক্যারিবীয় তারকা। এরপরই রওনা হন দেশের উদ্দেশ্যে। রাজস্থান টুইট করে জানিয়েছে, ‘শিমরন হেটমায়ার রোববার (৮ মে) সকালে তার প্রথম সন্তানের জন্মের খবর শুনে সঙ্গে সঙ্গে গায়ানায় ফিরে গেছেন। তবে শিগগিরই ফিরবেন তিনি।’ রাজস্থানের সমর্থকরাও চাইবেন হেটমায়ার দ্রত ফিরে আসুক। কারণ চলতি আসরে দারুণ খেলছেন তিনি।  রোববারও (৮ মে)  ১৬ বলে অপরাজিত ৩১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ফিনিশার হিসেবে খেলে এই আসরে এরইমধ্যে ২৯১ রান করে ফেলেছেন হেটমায়ার। ইনিংসের শেষ দিকে তার ঝোড়ো ব্যাটিং রাজস্থানকে ম্যাচ জেতাতে দারুণ সহায়তা করছে।