সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নতুন রেকর্ড গড়লেন বাটলার

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৫২তম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থানের ওপেনার জস বাটলার অনন্য রেকর্ড গড়েছেন। এক আসরে যৌথ দ্রুততম ব্যাটার হিসেবে ৬০০ রান করলেন তিনি। পাঞ্জাবের ১৮৯ রান তাড়া করতে নেমে বাটলার ১৬ বলে ৩০ রানে আউট হয়ে গেলেও তার নাম উঠে যায় রেকর্ড বইয়ে। চলতি আসরে ১১ ম্যাচে বাটলারের সংগ্রহ ৬১৮ রান। তিনি ছুঁয়েছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, শন মার্শ ও ক্রিস গেইলকে। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে মাত্র ১১ ম্যাচে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি। গেইলও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০১১ সালে এই রেকর্ড করেন। ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন ডেভিড ওয়ার্নার। ২০০৮ সালে শন মার্শ পাঞ্জাবের হয়ে এই রেকর্ড করেছিলেন। আইপিএলের চলতি আসরে বাটলারই কেবল ৬০০ রানের বেশি করেছেন। তাই অরেঞ্জ ক্যাপটি তার দখলেই। দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুলের সংগ্রহ ৪৫১ রান।