সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

তানজিন তিশার একক নাটক ‘অচেনা প্রেম’

অনলাইন ডেস্ক :

জীবনযুদ্ধে পরাজিত তামান্না। বাবা মারা যাওয়ার পর সংসারের ঘানি নিজেকে টানতে হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট একটি চাকরির আশায় ঘুরলেও মানুষের মতো শকুনের লোলুপ দৃষ্টির কবলে পড়ে। নিজের সম্মান বাঁচানোর জন্য বের হয়ে এসে তামান্না রাস্তায় নামে প্রতারণা ব্যবসায়। তামান্নার এই প্রতারণা ব্যবসার মাঝে ঘটনাক্রমে পরিচয় হয় সজল নামে এক লেখকের সঙ্গে। সজল যদিও তার পরিচয় দেয়, সে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় এসেছে। যার কাছে শহরের প্রায় সবটুকুই অচেনা। বিশ্বাস করে সজলকে অ্যাসিসটেন্ট হিসেবে নিয়োগ দেয় তামান্না। শুরু হয় তাদের প্রতারণা ব্যবসা। এরপর গল্প নতুন মোড় নেয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘অচেনা প্রেম’। এর চিত্রনাট্য রচনা করেছেন পারভেজ ইমাম। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে তামান্না চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আর লেখক সজল চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭.৩৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।