সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মালদ্বীপে অনুশীলনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল এখন মালদ্বীপে। দুপুরে রওনা দিয়ে শনিবার রাতে মালেতে পৌঁছেছে মৌ-ঐশিরা। ভ্রমণ ক্লান্তি থাকলেও সেটি ছাপিয়ে রাতেই এক ঘণ্টার মতো অনুশীলন করেছে লাল-সবুজ দল। যেহেতু বেশি সময় পাওয়া যাবে না। সেজন্য মালের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে লাল-সবুজদের এত নিবেদন। দলটির কোচ মোহাম্মদ আলী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে খেলোয়াড়রা রাতেই অনুশীলনে করেছে। এটা ভালো দিক। মূলত এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। আশা করছি, খেলোয়াড়রা ভালো ফল করতে পারবে।’ আজ সোমবার থেকে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। চলবে ১১ মে পর্যন্ত। দলটির অন্যতম খেলোয়াড় ঐশি রহমানের প্রত্যাশা স্বর্ণ, ‘ঢাকায় আমাদের অনেক দিনের অনুশীলন হয়েছে, প্রায় দেড় বছরের মতো। এখানে ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ গোল্ডের জন্য লড়াই করবো। আগের চেয়ে বেশি পদক জেতার চেষ্টা থাকবে।’ হাতে একদিন সময় থাকায় রোববারও অনুশীলন করবে বাংলাদেশ।