সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আবারও হোটেল কক্ষে বন্দি মুস্তাফিজরা

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাস আবারও ছোবল দিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত পুরো দলকে হোটেল কক্ষে থাকতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোববার রাতে খেলার কথা মুস্তাফিজুর রহমানদের। দিল্লির ফ্র্যাঞ্চাইজিটির একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় ম্যাচটি নিয়ে জেগেছে শঙ্কা। আক্রান্ত সদস্যের নাম এখনও জানানো হয়নি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, রোববার সকালে দলটির সবার নতুন করে পিসিআর টেস্ট করানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কোভিড-১৯ পজিটিভ হওয়া সদস্য আরেকজন ক্রিকেটারের সঙ্গে একই রুমে ছিলেন। দুইজনকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বা আরটি-পিসিআর টেস্টে আক্রান্ত সদস্যের ফল আবারও পজিটিভ এসেছে কিনা তা তারা নিশ্চিত করতে পারেনি। দিল্লি ও চেন্নাইয়ের ম্যাচটি নিয়ে অবশ্য এখনও কোনো কথা বলেনি আইপিএল। শনিবার অনুশীলন সেশনে দিল্লির ক্রিকেটাররা চেন্নাইয়ের ক্রিকেটারদের সঙ্গে মিশেছেন। তবে, চেন্নাইকে এখনও নতুন করে কোনো কোভিড পরীক্ষা দিতে বলা হয়নি। চলতি আইপিএলে দিল্লি শিবিরে করোনাভাইরাসের হানা নতুন নয়। কদিন আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলটির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ এবং কোচিং ও সাপোর্ট স্টাফ মিলে কয়েকজন। পরিবারের একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলায় পাঁচদিন আইসোলেশনে ছিলেন দলটির প্রধান কোচ রিকি পন্টিং। দিল্লির ম্যাচ পুনে থেকে মুম্বাইয়েও সরিয়ে এনেছিল আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের জৈব-সুরক্ষা বলয়ে কেউ কোভিড-১৯ পজিটিভ হলে তাকে কমপক্ষে সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে দুইবার পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসার সাপেক্ষে আবারও জৈব-সুরক্ষা বলয়ে ঢুকতে পারবেন।