সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ ও ইয়াবা জব্দ, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার রাতে পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় তিন জনকে আটক করেছে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বাবলাবোনা এলাকার আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম বাচ্চু (৩৫), একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিলন (২৮) ও উপজেলার কালীগঞ্জ এলাকার মৃত কালু মন্ডলের ছেলে সইবুর আলী।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির কালীগঞ্জ সুজাপুর এলাকায় হলুদ খেতের মধ্যে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ৩৭ বোতল বিদেশি মদসহ সইবুর আলীকে আটক করা হয়। একই রাত ১০টার দিকে র‌্যাবের দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই উপজেলার তত্তিপুর গরুর হাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ১৭৫ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম বাচ্চু ও মিলনকে আটক করে র‌্যাব।

এ দুই ঘটনায় শিবগঞ্জ থানায় আলাদা দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

—ইউএনবি