সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

অবশেষে ফুটবলে ফিরলো ইউক্রেন

অনলাইন ডেস্ক :

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। অনিশ্চিত এক ভবিষ্যতের মুখে পড়ে দেশটির ক্রীড়াবিদরা। স্থগিত হয়ে যায় কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালের ইউক্রেন বনাম স্কটল্যান্ড ম্যাচও। অবশেষে ইউক্রেনীয়দের জন্য সুখবর। সব অনিশ্চয়তা পেছনে ফেলে মাঠে ফিরেছে ইউক্রেন জাতীয় ফুটবল দল। জার্মান ক্লাব বরুশিয়া মনচেংগ্লাডবাখের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে ইউক্রেন। এতে ২-১ গোলে জয় পেয়েছে তারা। এই ম্যাচে ২০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত টাকা ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে। আগামী ১ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া প্লে-অফ সেমিফাইনাল ম্যাচটি খেলবে ইউক্রেন। খেলাটি স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যারা জিতবে তারা ৫ জুন কার্ডিফে ওয়ালসের বিপক্ষে ফাইনাল খেলবে। আর ফাইনাল বিজয়ীরা সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে।