সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শিরোপার দৌড়ে এগিয়ে সিটি

অনলাইন ডেস্ক :

এবার মৌসুমের শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে এগিয়ে ছিল তিনটি দল। ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। এর মধ্যে অর্ধ মৌসুম শেষে দৌড় থেকে অনেকটাই পিছিয়ে যায় চেলসি। এরপর থেকে প্রতিযোগিতা কেবল সিটি ও লিভারপুলের মধ্যে। তাদের আর মাত্র দুটি করে ম্যাচ বাকি। শিরোপা কার হাতে যাচ্ছে, তা এখনো নির্ধারণ হয়নি। এই মুহূর্তে ৩৬ ম্যাচে ২৮ জয়ে ৮৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ২৬ জয় ও ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। আর তিনে থাকা চেলসির সমান ম্যাচে পয়েন্ট ৭০। লিভারপুল থেকে এখনো ৩ পয়েন্টে এগিয়ে সিটি। স্কোরের দিক দিয়েও তারা ৭ গোলে এগিয়ে। কোনো অঘটন না ঘটলে পেপ গার্দিওয়ালার হাতেই শিরোপা যাচ্ছে। তবু অবস্থা যা মনে হচ্ছে, উভয় দলের শেষ ম্যাচে গিয়ে শিরোপা নির্ধারণ হতে পারে। আগামী ২২ মে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে দল দুটি। ওইদিন সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা ও লিভারপুল খেলবে উলভসের বিপক্ষে।