সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নতুন লুকে চমক দেখালেন সালমান

অনলাইন ডেস্ক :

হাতে স্টিলের রড, চোখে কালো চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুল- সালমানকে যেন চেনা দায়। তার এই লুকে চমকে গেলেন ভক্তরা। গত শনিবার সকালেই ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউড ভাইজান। ক্যাপশনে লিখলেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো।’ কিছুদিন আগেই পূজা হেগ্রে জানিয়েছিলেন, সালমানের পরবর্তী ছবির সদস্য তিনিও। পরিচালনা করছেন ফারহাদ সমজি। চেহারায় তীব্রতা স্পষ্ট, আন্দাজ করা যাচ্ছে শুরুতেই অ্যাকশন দৃশ্যের জন্য শুট করছেন সালমান। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র জন্য, অধীর আগ্রহে সালমান ভক্তরা। ছবিটি প্রকাশের পর সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছার বন্যা, কেউ বললেন- ‘ভাইজান আমরাও উত্তেজিত’। কারও বক্তব্য, ‘পুরো আগুন-এবার ধামাকা হবে’। কেউ বললেন, ‘আপনি সেরা ভাইজান’। সিনেমার নাম উল্লেখ না করেই পোস্ট শেয়ার করেছেন সালমান। তবে দর্শকদের অনুমান, এটি ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ই ফার্স্ট লুক। যতদূর জানা যাচ্ছে, এই ছবিতে আয়ুশ শর্মা এবং শেহনাজ গিলকেও দেখা যাবে। এ বছরই মুক্তি পাচ্ছে ছবিটি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস