সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আবারও করোনায় আক্রান্ত অক্ষয়

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ফের করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত শনিবার অক্ষয় নিজেই টুইটারে এ খবর জানান। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অংশ নিতে পারছেন না কান চলচ্চিত্র উৎসবেও। সেখানে এবার রেড কার্পেট হাঁটার কথা ছিল ‘বচ্চন পা-ে’-র। কান চলচ্চিত্র উৎসব-২০২২ এ ভারতের হয়ে অক্ষয় যাবেন এটা জানা গিয়েছিল গত সপ্তাহেই। একই সঙ্গে প্যারিসের অতিথি হয়ে যাওয়ার কথা বলিউড সুর-তারকা এ আর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুরসহ আরও অনেকেরই। বাকি সব পরিকল্পনা আগের মতো থাকলেও বাদ পড়লেন অক্ষয়, যা নিয়ে মন খারাপ বলিউডের বাকি অতিথিদেরও। এর আগে ২০২১ সালের এপ্রিলে প্রথমবার করোনায় আক্রান্ত হন অক্ষয়। এরপর থেকে সব সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার কবলে এ অভিনেতা। এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই টুইট করেন অক্ষয়। টুইটে এ তারকা বলেন, ‘আপনাদের সবার শুভেচ্ছা আর ভালোবাসায় আমি খুব শিগগির সেরে উঠবো। তাছাড়া, আমি ভালোই আছি।’