সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চাঙ্কি পা-ের প্রেমে পাগল ছিলেন ফারহা খান!

অনলাইন ডেস্ক :

ফারহা খান বলিউডের নামকরা ডান্স কোরিওগ্রাফার ও পরিচালক। চাঙ্কি পান্ডে বলিউড অভিনেতা। আর এই চাঙ্কি পান্ডের প্রেমেই নাকি একসময় পাগল ছিলেন ফারহা খান! তবে ফারহার এই সময়ে উপলব্ধি ভাগ্যিস চাঙ্কি পান্ডের সঙ্গে তার কোনো পরিণয় হয়নি। ফারহা খান তার এই সুপ্ত ভালোবাসার কথা অভিনেতার মেয়ে অনন্যা পান্ডের সামনে স্বীকার করে নেন। কমেডি শো ‘দ্য খাতরা খাতরা শো’-তে অনন্যার সামনে অকপটে চাঙ্কির প্রতি তার যে ভালোলাগা কাজ করত তাই নিয়ে খোলামেলা কথা বলেছেন। স্পেশ্যাল হোস্ট হিসেবে প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে হাজির হন ফারহা খান। চাঙ্কির স্ত্রী ভাবনা পান্ডের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন ফারহা শুধু মাত্র চাঙ্কির সঙ্গে ঘনিষ্ঠ হতেই। এরপর তিনি হাসতে হাসতে বলেন, চাঙ্কির সঙ্গে কাজ করে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছি, ভাগ্যিস আমাদের মধ্যে কিছু ছিল না। আমি ভাবনাকে ধন্যবাদ জানাই ওকে বিয়ে করবার জন্য’। এই এপিসোডের শ্যুটিং-এর সময় ফারহা অনন্যার সঙ্গে মজাদার ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায় ফারহা দৌড়াতে দৌড়াতে এসে অনন্যাকে বলে ‘খালি-পিলি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার জিতেছে সে। পরমুহূর্তেই চাঙ্কির ফেমাস ডায়লগ শোনা যায় ফারহার মুখে, ‘আই অ্যাম জোকিং’। তা শুনে কেঁদেই ফেলেন অনন্যা! সেই ভিডিওর কমেন্ট বক্সে চাঙ্কি লেখেন, ‘কেউ ফারহার ৫০ টাকা কেটে নাও ওভার অ্যাক্টিং-এর’। পালটা ফারহা লেখেন, ‘নিজের মেয়েকে সামলা আগে’।