সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে আসতেন ঐন্দ্রিলা, দাবি গৃহকর্মীর

অনলাইন ডেস্ক :

পল্লবীর অনুপস্থিতিতে একাধিকবার গরফার ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা। এমনই দাবি করলেন ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের গৃহকর্মী। গত রোববার সকাল ৯টা ৫০ মিনিটে গরফার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পল্লবীর মৃতদেহ। তার গলায় জড়ানো ছিল বিছানার চাদর। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে। তারপরই এই চাঞ্চল্যকর দাবি উঠে এলো পল্লবীর পরিচারিকা সেলিমা সর্দারের কাছ থেকে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ মে) সকালে গরফা থানায় উপস্থিত হন সেলিমা। তিনি দাবি করেছেন, পল্লবীর অনুপস্থিতিতে সাগ্নিকের সঙ্গে দেখা করতে একাধিকবার ফ্ল্যাটে এসেছিলেন বান্ধবী ঐন্দ্রিলা সরকার। সাগ্নিক এবং ঐন্দ্রিলা ঘনিষ্ঠতা তার ভালো লাগেনি বলেও সেলিমা জানিয়েছেন। তার আরও দাবি, ঈদের দিনে ওই ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা। গত শুক্র এবং শনিবার পার্টি করতে ওই ফ্ল্যাটটিতে আসেন সাগ্নিকের বন্ধুরা। সেখানেও উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা। সেলিমা পুলিশকে আরও জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ গত রোববার তাকে নিয়ে সাঁতরাগাছির বাড়িতে যাওয়ার কথা ছিল পল্লবীর। কিন্তু সকালে সেলিমা পল্লবীকে জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না। এ নিয়ে পল্লবীর সঙ্গে তার কথা কাটাকাটি হয় বলেও সেলিমা জানিয়েছেন। এরপর দুপুরবেলায় তিনি পল্লবীর মৃত্যুর খবর পান। সাগ্নিক এবং পল্লবীর মধ্যে প্রতিদিন ঝগড়া এবং কথা-কাটাকাটি হতো বলেও দাবি করেছেন সেলিমা।