সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

প্রধানমন্ত্রীর দেয়া ১০ কোটি টাকার চেক পেলো মহিলা ক্রীড়া সংস্থা

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রীর দেয়া ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দের চেক বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। বুধবার (১৮ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে মহিলা ক্রীড়া সংস্থার পক্ষে চেকটি গ্রহণ করেন সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি। যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। চেক হস্তান্তরকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য বুধবার একটি অবিস্মরণীয় দিন। আমাদের নারী ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী দেশের নারী ক্রীড়াবিদদের উন্নয়নে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেছেন। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে।