সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইন্দিরা রোডকে ৬ উইকেটে হারালো শেখ রাসেল নারী ক্রিকেট দল

অনলাইন ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগে বুধবার (১৮ মে) জয়লাভ করেছে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬ উইকেটে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে। প্রথমে ব্যাটিং পাওয়া ইন্দিরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে ৩২ ওভারেই ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৭ রান। বিজয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন উইকেট রক্ষক ফারজানা আক্তার লিসা। ইলা মল্লিক করেন ২৯ রান। এরপর অপরাজিত থেকে বাকী ২০ রান সংগ্রহের মাধ্যমে রাসেলের বিজয় নিশ্চিত করেন অধিনায়ক শোভানা মুস্তারি। এর আগে প্রিয়াঙ্কা মালিক, ইসমত জাহান ইমু এবং ইয়ামিম রূপা একটি করে উইকেট শিকারের মাধ্যমে ইন্দিরা রোডকে কম রানে বেঁধে রাখতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখেন। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান তুলেছেন ওপেনার হালিমাতুল সাদিয়া। অধিনায়ক নুসরাত জাহান করেন ২৯ রান।