সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আবদুল গাফফার চৌধুরী স্মরণে যা বললেন পরীমণি

অনলাইন ডেস্ক :

প্রয়াত লেখক, সাংবাদিক, গীতিকার আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলেন চিত্রনায়িকা পরীমণি। গত বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট দিয়ে স্মরণ করেন তিনি। গত বছর পরীমণিকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন গাফফার চৌধুরী। তাকে নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি। তাকে নিয়ে লেখা ‘পরীমনি, তুমি কেঁদো না’ শিরোনামে কবিতাটি ফেইসবুকে পোস্ট করে এ চিত্রনায়িকা লিখেছেন, “আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর…!” অক্টোবরের দিকে পরীমণিকে কবিতাটি লিখেছিলেন গাফফার চৌধুরী; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত হয়েছিল। এর আগে বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরী স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।