সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নিজের ওপর অত্যাচার করছেন দীপিকা

অনলাইন ডেস্ক :

কান ফিল্ম ফেস্টিভ্যালে দীপিকার আকর্ষণীয় উপস্থিতি নজর কেড়েছে সবার। এ বছর উৎসবটিতে একজন জুরি সদস্য হিসেবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন ‘ওম শান্তি ওম’র অভিনেত্রী। কানের প্রথম দিনের জন্য সব্যসাচীর ডিজাইন করা শাড়ি বেছে নিয়েছিলেন দীপিকা। কিন্তু নেটিজেনরা তার চুলের স্টাইল এবং চোখের মেকআপে মুগ্ধ হননি। উপরন্তু, নেটজনতা তার কানের দুলের জন্য হতাশা প্রকাশ করেছেন। কালো এবং সোনালি সিকুয়েন্সের শাড়িতে অসম্ভব সুন্দর লাগছিলো অভিনেত্রীকে। তবে তার খোপার চুল বাধা পছন্দ করেননি নেটজনতা। অনেকের কাছেই অপ্রয়োজনীয় লাগছিল এটি। বলিউডের এই ডিভা কানে বড় দুল, চুলে একটি ম্যাচিং ব্যান্ড এবং হাতে কয়েকটি আংটি পরে নিজের সাজ পূর্ণ করেছেন। অভিনেত্রী কানের এই সাজের ছবি শেয়ার করতেই। মূহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পোস্ট করা ভাইরাল ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায় দীপিকার পরিহিত ভারী দুলগুলো প্রসারিত হয়ে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ছিল। এই ছবি দেখে আরামের চেয়ে ফ্যাশনকে প্রাধান্য দেওয়ার জন্য অনেক ভক্ত এবং অনুরাগীরা দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে ব্যক্ত করেছেন তাদের প্রতিক্রিয়াও। কান ফিল্ম ফেস্টিভ্যালে দীপিকা পাড়ুকোনের ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘তার কানের লতি সাহায্যের জন্য চিৎকার করছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘তার কানের জন্য খারাপ লাগছে।’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফ্যাশনের নামে নিজের উপর অত্যাচার করছেন।’ আরেকজনের মন্তব্য, ‘দরিদ্র কানের লতি।’