সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অনেক দিন পর দেখা দিলেন অহনা

অনলাইন ডেস্ক :

ফোক ঘরানা টিভি নাটকে অহনার জনপ্রিয়তা প্রায় আকাশ ছোঁয়া। যদিও মাঝে লম্বা বিরতিতে গেছেন এই অভিনেত্রী। অবশেষে অভিনয়ে ফিরেছেন আবারও। তাকে নিয়ে ‘তাফালিং’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। লিখেছেন ফেরারী ফরহাদ। আর এতে অহনার বিপরীতে আছেন এই সময়ের ইউটিউবের অন্যতম জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। পুরানো ঢাকার ভাষায় নির্মিত নাটকটি ২২ মে বিকাল ৪টায় উন্মুক্ত হলো লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এতে আরও অভিনয় করেছেন রতœা খান, এইচ কে স্বাধীন, আনোয়া হোসাইন, ইমরান হোসেন আজান, এমরান হাসো প্রমুখ। নির্মাতা আলম জানান, লেজার ভিশনের ইউটিউব চ্যানেলের ওয়ান মিলিয় সাবস্ক্রাইব হওয়া উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশ হলো ‘তাফালিং’।